leadnewsঅপরাধ

যাত্রাবাড়ী এলাকা হতে বিদেশী পিস্তল ও রিভলবারসহ অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ছাব্বির গ্রেফতার।

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে বিদেশী পিস্তল ও রিভলবারসহ অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ছাব্বির হোসেন @ ঠ্যাক ছাব্বির’কে গ্রেফতার করেছে র‌্যাব।

 

অদ্য ২৪ জুলাই ২০২৩ খ্রিঃ আনুমানিক দুপুর ১২:০৫ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে বিদেশী পিস্তল ও রিভলবারসহ ০১ জন অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ ছাব্বির হোসেন @ ঠ্যাক ছাব্বির (৩৩), পিতা- মোঃ ইসহাক মিয়া, সাং- ৩৫/২ উত্তর গোলাপবাগ, থানা- যাত্রাবাড়ী, ঢাকা বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১টি বিদেশী পিস্তল, ০১টি রিভলবার, ০২টি ম্যাগাজিন ও নগদ- ২১,৯১০/- টাকা উদ্ধার করা হয়।