ডেমরায় মাদ্রাসা ছাত্রী অপহরণ॥
ডেমরা নিউজঃ ডেমরায় এক মাদ্রাসা ছাত্রীকে (১৫) অপহরণের অভিযোগে থানায় মামলা হয়েছে। ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা মঙ্গলবার সন্ধায় ডেমরা থানায় এ মামলা করেন। আসামিরা হলেন-ডেমরার কোনাপাড়া বসবাসরত চাঁদপুরের সদর থানার মদনা গ্রামের মৃত মনির হোসেন বেপারির ছেলে অপহরণকারী মেহেদী হাসান বেপারী (১৯) ও সহযোগী তার মা তানজিলা বেগম (৫০), একই এলাকার মোহাম্মদ (২৬), আবুল কালাম বেপারী (৪০) ও লুৎফর রহমান গাজীর ছেলে রাসেল গাজী টিপুসহ (২৭) অজ্ঞাত আরও ২/৩ জন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অপহৃত ওই মাদ্রাসা ছাত্রী কোনাপাড়াস্থ একটি মাদ্রায় মেসকাত জামাতে পড়াশোনা করত। মাদ্রাসায় যাওয়া আসার পথে প্রায়ই মেহেদী হাসান বেপারী মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করত। মেয়েটি ওই প্রস্তাবে সাড়া না দেওয়ায় সে তার ওপর ক্ষিপ্ত হয়। এক পর্যায়ে মেহেদী তার সহযোগীদের নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে গত ২৪ অক্টোবর সন্ধায় মাদ্রাসা থেকে বাড়ী ফেরার পথে মেয়েটিকে অপহরণ করে।
এ বিষয়ে মামলা তদন্তকারী কর্মকর্তা ডেমরা থানার এসআই মো. আব্দুল আওয়াল বলেন, আসামিদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে। অপহৃতকে উদ্ধার দ্রুত আসামিদের আইনের আওতায় আনা হবে।

You must be logged in to post a comment.