যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত
রাজধানীর যাত্রাবাড়ী মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।
বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নামপরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে সোহেল নামে একজনের নাম জানা গেছে।
ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, রাতে এক মোটরসাইকেলে তিন আরোহী যাচ্ছিলেন। হানিফ ফ্লাইওভারে র্যাব কার্যালয়ের সামনে আসার পর চালক নিয়ন্ত্রণ হারালে বাইকটি সড়কদ্বীপের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনজন আহত হয়।
আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যায়। বাকি দুইজন হাসপাতালে ভর্তি আছেন। নিহতের লাশ মর্গে রাখা আছে।

You must be logged in to post a comment.