leadnewsমতামত

মাদ্রাসায় উচ্চ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।

……………………………
ফিরোজ আলম
আজ ১৮.০৯.২০১৯ ইং তারিখ রোজ বুধবার ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় বছিলার ০৩ নং ভবনের সেমিনার কক্ষে “মাদ্রাসার উচ্চ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন”শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.মুহাম্মদ আহসান উল্লাহর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপমন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এম.পি।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ,বিশেষ অতিথি হিসেবে উল্লেখ ছিলেন মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর সফি উদ্দিন আহমদ ও মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কায়সার আহমেদ।সভায় প্রধান অতিথি বলেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে সরকারের কারিকুলামের সাথে কারিগরি শিক্ষা অন্তর্ভুক্তীকরন অতীব জরুরি।সাথে সাথে বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করনের আশ্বাস তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন। তিনি আরো বলেন চাকুরি উপযোগী শিক্ষা ছাড়া মাদ্রাসার উন্নয়ন সম্ভব নয়।প্রধান আলোচক তার বক্ত্যব্যে গুনগত শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন গুনগত ও দক্ষ শিক্ষক ছাড়া মাদ্রাসার উন্নয়ন ও মাদ্রাসার অনার্সের উন্নয়ন সম্ভব নয়।বিশেষ অতিথির বক্তব্যে মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালক বলেন সরকার মাদ্রাসার উন্নয়নে মাউশি থেকে সকল কার্যক্রম মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে নিয়ে মাদ্রাসা শিক্ষকদের হয়রানির কমানোর উদ্যোগ হাতে নিয়েছে।মাদ্রাসার জন্য আলাদা এমপিও সফটওয়ারে প্রাথমিক ভুলত্রুটি হতে পারে, সে জন্য সবার সহযোগিতা কামনা করেন।অনুষ্ঠানে মূল পর্ব শেষ হওয়ার পর মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে আমন্ত্রিত বিভিন্ন মাদ্রসার অধ্যক্ষদের মধ্য থেকে জমিয়াতুল মোদার্রেসিন এর দলভুক্ত অধ্যক্ষগন নানা সুপারিশ উল্লেখ করেন।অনুষ্ঠানে মাদ্রাসা উচ্চ শিক্ষা দায়িত্বে থাকা ৭৭ টি মাদ্রাসার কোন বিভাগীয় প্রধানকে বক্তব্য দেওয়ার সুযোগই দেওয়া হয়নি অথচ তারাই উচ্চ শিক্ষার প্রধান অংশ তথা অনার্স বিভাগ নিয়ন্ত্রন করেন। আলোচনার শেষাংশে জমিয়তের নাম প্রকাশে অনিচ্ছুক জৈনিক নেতা মাদ্রাসার চাকুরি থেকে নারী কোটা উঠিয়ে দিতে বলেন।তিনি বলেন বিএনপি সরকার চাকুরী থেকে নারীদের ৩০% কোটা উঠিয়ে দিয়েছে বর্তমান সরকার আবারো তা চালু করেছে।কাজেই অবিলম্বে নারী কোটা বাতিলের জন্য জমিয়তের ঐ নেতা দাবি জানান।অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ না পেলেও আয়েশা রা: মহিলা কামিল মাদ্রাসা সদর, লক্ষীপুর এর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান জনাব ফিরোজ আলম মাননীয় উপাচার্যের অনুমতি সাপেক্ষে লিখিত বিবরনী তার হাতে তুলে দেন।বিবরনীতে তিনি উপাচার্য মহোদয়ের কাছে উল্লেখ করেন একই মাদ্রাসা থেকে দুই জন ছেলে দাখিল ও আলিম পাস করল।অতঃপর এক জন দাওয়া/ কোরান/ ফিকহ/ ইসলামিক স্টাডিজ/অন্য যে কোন বিষয়ের উপর অনার্স করল এবং সে ভবিষ্যতে যোগ্যতা থাকা সাপেক্ষে মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে আবেদন করতে পারবে।কিন্তু ঐ একই আরবি বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের উপর অনার্স- মাস্টার্স করলে অধ্যক্ষ হিসেবে আবেদন করতে পারবেনা এই মর্মে ১৫ ই জুলাই প্রকাশিত হওয়া ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়েের প্রবিধানের ৭ পৃষ্ঠার ২.১ এ উল্লেখ করা হয়েছে।এই সমস্যার সমাধান ভিসি মহোদয় কিভাবে করবেন তার সহযোগিতা ও কামনা করা হয়।সর্বশেষে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন সুযোগ্য ভিসি মহোদয়। ফিরোজ আলম,প্রভাষক ও বিভাগীয় প্রধান,আয়েশা (রা:) মহিলা কামিল (অনার্স,এমএ) মাদ্রাসা,দক্ষিন মাগুরি, সদর, লক্ষীপুর।