মাতুয়াইলে ৬ শিক্ষা প্রতিষ্ঠানে ট্রাফিক গাইড বই বিতরন
ডেমরা নিউজঃ জনগনের মাঝে ট্রাফিক আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাতুয়াইলের ৬ শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ট্রাফিক গাইড বই বিতরন করেছে রামপুরা ট্রাফিক জোন। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মাতুয়াইলের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সামসুল হক খাঁন স্কুল এন্ড কলেজ,তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদরাসা, হাজী আকবর হোসেন উচ্চ বিদ্যালয়,রোকেয়া আহসান বিশ্ববিদ্যালয় কলেজ, মান্নান হাই স্কুল এন্ড কলেজ, রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজে এসব বই বিতরন করা হয়। রামপুরা ট্রাফিক জোনের ট্রাফিক ইন্সপেক্টর বিপ্লব ভৌমিকের সঞ্চালনায় বই বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন ট্রাফিক পূর্ব বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোছাঃ লুবনা মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই এর কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য মোঃ কামাল হোসেন খাঁন। এ সময়ে আরও উপস্থিত ছিলেন ড. মাহবুবুর রহমান মোল্লা, ঝর্না লুৎফা,মোঃ মিজানুর রহমান,মোঃ শহীদ মিয়া,মোঃ জালাল উদ্দিন,মোঃ আনোয়ার হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। প্রধান অতিথি মোছাঃ লুবনা মোস্তফা বলেন, জনগনের মাঝে ট্রাফিক আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল ক্ষেত্রে ট্রাফিক গাইড বই বিতরন করা হচ্ছে। এ বই পড়লে মানুষ ট্রাফিক আইন বিষয়ে অনেক জ্ঞান অর্জনে সক্ষম হবে। সকলে ট্রাফিক আইন মেনে সচেতনতার সহিত পথ চললে সড়ক দূর্ঘটনা অনেকাংশে হ্রাস পাবে বলে আশা করছি। টিআই বিপ্লব ভৌমিক বলেন ট্রাফিক আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধি জন্য রামপুরা ট্রাফিক জোন দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে। যা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।

You must be logged in to post a comment.