মাতুয়াইলে রামপুরা ট্রাফিক জোনের জনসচেতনমূলক সভা
বিশেষ প্রতিনিধিঃ সড়ক পথে অনাকাঙ্খিত দূর্ঘটনা রোধকল্পে মাতুইয়ালের চার শিক্ষা প্রতিষ্ঠানে জনসচেনতমূলক সভা করেছে রামপুর ট্রাফিক জোন। মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত মাতুইয়ালের নিউ হ্যাভেন আইডিয়াল স্কুল, মাতুয়াইল বালিকা উচ্চ বিদ্যালয়, জামিয়াতুল আবরার মাদ্রাসা ও মাতুয়াইল হাজী লতিফ ভূইয়া বিশ্ববিদ্যালয় কলেজে এ সভা অনুষ্ঠিত হয়। রামপুরা ট্রাফিক জোনের ট্রাফিক ইন্সপেক্টর বিপ্লব ভৌমিকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন ট্রাফিক পূর্ব বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার নাজমুন নাহার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামপুরা ট্রাফিক জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোছাঃ লুবনা মোস্তফা, নিরাপদ সড়ক চাই এর মোঃ কামাল হোসেন প্রমূখ। এ সময়ে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আবু তাহের মিয়াজী, নিউ হ্যাভেন আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আল আমিন খান, মাতুয়াইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাসিনা বেগম, জামিয়াতুল আরবার মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা মাহমাদুল হাসান সিরাজী, লতিফ ভূইয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আবু নোমান মোঃ মতিউর রহমানসহ শিক্ষক অভিভাবক ও শতশত শিক্ষার্থীবৃন্দ। প্রধান অতিথি নাজমুন নাহার বলেন সড়ক পথে দূর্ঘটনা রোধকল্পে এবং যানজট নিরসনে রামপুরা ট্রাফিক জোন দীর্ঘদিন যাবৎ এ কার্যক্রম পরিচালনা করে আসছে। এ কার্যক্রমের মাধ্যমে জনগনের মাঝে ট্রাফিক আইন বিষয়ে সচেতনা বৃদ্ধি পাচ্ছে। ট্রাফিক আইন বিষয়ে জনগনকে সচেতন করে তুলতে পারলে এবং ট্রাফিক আইন মেনে গাড়ি চালালে সড়কে অনেক দূর্ঘটনা কমে যাবে। আমরা কখনই সড়ক পথে অনাকাঙ্খিত দূর্ঘটনা প্রত্যাশা করিনা।

You must be logged in to post a comment.