leadnewsঅপরাধ

মাতুয়াইলে ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার-৪

ডেমরা নিউজ: যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকা থেকে ১৪ হাজার পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন আলাউদ্দিন, কবির আহম্মেদ, ইব্রাহিম ও শহিদুল ইসলাম।

রবিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে গতকাল রাতে যাত্রাবাড়ীর মাতুয়াইল উত্তরপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পল্লবী জোনাল টিম।

গোয়েন্দা মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আহসান খান জানান, গ্রেপ্তারকৃতরা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় এনে বিভিন্ন স্থানে বিক্রি করতো। তাদের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।