মাতুয়াইলে আওয়ামী লীগের নির্বাচনী সভা ও গনসংযোগ ।
ডেমরা নিউজ: ঢাকা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনুকে বিজয়ী করার লক্ষ্যে মাতুয়াইলে নির্বাচনী সভা ও গনসংযোগ অনুষ্ঠিত হয়েছে ।আজ শুক্রবার বিকেলে মাতুয়াইলের কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদের সামনে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় ।উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতথেকে বক্তব্য রাখেন ঢাকা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু । বিশেষ অতিথি হিসেবে উপস্থিতথেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য নেহরীন মোস্তাফা দিশি ।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন ৫১নং ওয়ার্ড কাউন্সিলর কাজী হাবিবুর রহমান হাবু,মাতুয়াইল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শান্তনু খান শান্ত,সাবেক ছাত্র লীগ নেতা নোমান মৃধা, আওয়ামী লীগ নেতা এনায়েত হোসেন হিরু, মুকুল মৃধা, সাজিদুল ইসলাম বকুল, তোফায়েল আহমেদ মিন্টু, নুকুল মৃধা, যুবলীগ নেতা নীরু আমিন নুরুল ও সাফায়েতুল ইসলাম সুজাসহ হাজার হাজার নেতা কর্মী ।
এ সময়ে বক্তারা বলেন আসন্ন উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনুকে বিজয়ী করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ।পরে হাজার হাজার নেতা কর্মী নিয়ে নৌকা পক্ষে গনসংযোগ করেন কাজী মনিরুল ইসলাম মনু ও নেহরীন মোস্তাফা দিশি ।

You must be logged in to post a comment.