leadnewsডেমরাস্বাস্থ্য

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ডেমরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ডেমরা নিউজঃ
৪৯তম মহান স্বাধীনতা দিবস ও এস এইচ হেলথ কেয়ার হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক এর ২য় বর্ষে পদার্পন উপলক্ষ্যে ডেমরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হাজীনগরস্থ এস,এইচ,এস হেলথ কেয়ার হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক্স এর আয়োজনে মঙ্গলবার সকালে হাসপাতালের প্রাঙ্গনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডা: মো: সওকত হোসেন সুমনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল্লাহ হারুন। বিশেষ অতিথি ছিলেন ৬৮নং ওয়ার্ড কাউন্সিলর মো: মাহমুদুল হাসান পলিন,স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডেপুটি ডিরেক্টর ডা: নারায়ন চন্দ্র দাশ ও পিজি হাসপাতালের মেডিক্যাল অফিসার সাইফুল ইসলাম,ডাক্তার শাহীন মাহমুদ,ডাক্তার ফিরোজ আলমসহ আরো অনেকে। সভায় মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদের বিন¤্র শ্রদ্ধায় স্বরন করে তাদের আত্মার শান্তি ও এসএইচ এস হেলথ কেয়ার হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক্র এর সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের সকল ডাক্তারসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।