Uncategorized

মহান মে দিবসে ডেমরা ইউনিয়ন প্রবীন আওয়ামীলীগ নেতা-কর্মীদের মতবিনিময় সভা

মো.হারুন-অর-রশিদ: ডেমরায় মহান মে দিবস উপলক্ষে ডেমরা ইউনিয়ন প্রবীন আওয়ামীলীগ নেতা-কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৫ ঘটিকায় ডেমরার বাওয়ানী উচ্চ বিদ্যালয় হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ডেমরা ইউনিয়ন সভাপতি মো হাবিবুর রহমানের সভাপতিত্ত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আগামী দিনের কর্মপরিধি তুলে বক্তব্য রাখেন ডেমরা থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল।

এ সময়ে তিনি বলেন, কিছুদিনের মধ্যে ডেমরা থানার প্রতিটি ইউনিয়ন কমিটি গঠন করা হবে। তাই আপনারা সৎ,যোগ্য মেধাসম্পন্ন ব্যক্তিদের নতুন কমিটিতে মনোনিত করবেন। যারা আগামী দিনে ডেমরা ইউনিয়নকে নেতৃত্ব দিবে এবং আওয়ামীলীগকে শক্তিশালী করবে। এ সময়ে উপস্থিত ছিলেন ডেমরা ইউনিয়ন সাধারন সম্পাদক আবুল বাশার,সাবেক ছাত্রনেতা কৌশিক আহম্মেদ, সাবেক যুবলীগনেতা গোলাম মোর্শেদ অরুন, আওয়ামীলীগ নেতা আতিকুর রহমান আতিক,মোমিন মেম্মার,এরশাদ আলম মেম্মার,হাবিবুর রহমান হাবু,করিম জুট মিলের সিবিএ নেতা মাহতাব উদ্দিন,আতিকুর রহমান তোতা,আওয়মীলীগ নেতা হানিফ তালুকদার প্রমুখ।

Satechi’s bt portable speaker is available now and spyappsinsider.com/track-someone-by-cell-phone-number-for-free sells for $45