ভারত ১১৮ রানে অলআউট
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১১৮ রান সংগ্রহ করে অলআউট হয়ে গেছে স্বাগতিক ভারত। ফলে, জিততে হলে অস্ট্রেলিয়াকে করতে হবে ১১৯ রান।
সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। ফলে, আজ যদি অস্ট্রেলিয়া হেরে যায় তাহলে ভারত এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিবে। আর অস্ট্রেলিয়া জিতলে সিরিজে ১-১ সমতা আসবে।
ভারত আজ ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই দুই উইকেট হারায়। সাজঘরে ফেরেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। দলীয় ২৭ রানে তাদের চার উইকেট পড়ে যায়। এরপর কেদার যাদব ও হার্দিক পান্ডিয়া দলকে এই সংগ্রহ এনে দিতে বড় ভূমিকা রাখেন।
অস্ট্রেলিয়ার পক্ষে জ্যাসন বেহরেনডর্ফ চার ওভার বল করে ২১ রান দিয়ে চারটি উইকেট নেন। অ্যাডাম জাম্পা চার ওভার বল করে ১৯ রান দিয়ে দুইটি উইকেট নেন। এছাড়া নাথান কুল্টার-নাইল ১টি, অ্যান্ড্রু টাই ১টি ও মার্কাস স্টইনিস ১টি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
ভারত ইনিংস: ১১৮ (২০ ওভার)
(রোহিত শর্মা ৮, শিখর ধাওয়ান ২, বিরাট কোহলি ০, মনিশ পান্ডে ৬, কেদার যাদব ২৭, মহেন্দ্র সিং ধোনি ১৩, হার্দিক পান্ডিয়া ২৫, ভুবনেশ্বর কুমার ১, কুলদ্বীপ যাদব ১৬, জ্যাসপ্রীত বুমরাহ ৭, যুজবেন্দ্র চাহাল ৩*; জ্যাসন বেহরেনডর্ফ ৪/২১, নাথান কুল্টার-নাইল ১/২৩, অ্যান্ড্রু টাই ১/৩০, অ্যাডাম জাম্পা ২/১৯, মার্কাস স্টইনিস ১/২০)।

You must be logged in to post a comment.