বাউফলে নতুন করে সাবেক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ ৪ ব্যক্তি করোনা অাক্রান্ত
বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি ঃঃ পটুয়াখালীর বাউফলে নতুন করে অারো চার ব্যক্তি করোনা অাক্রান্ত হয়েছেন। শনিবার রাতে পাওয়া রিপোর্টে এ তথ্য নিশ্চিত করেছেন হাপাতাল কর্তৃপক্ষ। অাক্রান্তরা হলেন দাশপাড়া গ্রামের বাসিন্ধা সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (৭০), বাউফল পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্ধা সাবক ছাত্রলীগ নেতা(৩৮) ও তার ছেলে(১০) এবং এক পুলিশ কর্মকর্তার স্ত্রী(২১)।
বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ অাখতারুজ্জামান বলেন, এক সপ্তাহ অাগে অাক্রান্তদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালে শনিবার রাতে পাওয়া ওই পরীক্ষার রিপোর্টে তাদের কোভিড-১৯ পজেটিব অাসে। অাক্রান্তদেরকে হোম অাইসোলেশনে রেখে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। তাদের সান্নিধ্যে যারা এসেছিলেন তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

You must be logged in to post a comment.