leadnewsশিক্ষা

বেসরকারি শিক্ষক সংগঠনের সাংগঠনিক ঐক্যমত্য

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদরাসা জাতীয়করণের লক্ষ্যে দেশের ৩ টি বৃহত্তর শিক্ষক সংগঠনের মোর্চা গঠনের জন্য ১১/১১/১৭ ঢাকায় মিরপুর সিদ্দান্ত হাই স্কুল এন্ড কলেজ সাধারণ সভা অনুষ্টিত হয়। বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সিনিয়র সাংগঠনিক সম্পাদক প্রভাষক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রভাষক কামরুজ্জামান চৌধুরী সবুজ, কোষাধ্যক্ষ প্রভাষক খোরশেদ কবির মামুন। বেসরকারি শিক্ষক- কর্মচারী ফোরামের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সিনিয়র সাংগঠনিক সম্পাদক প্রভাষক এনামুল ইসলাম মাসুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক মতিউর রহমান,যুগ্ম মহাসচিব অধ্যক্ষ রফিকুল ইসলাম। বাংলাদেশ শিক্ষক সমিতির পক্ষ থেকে কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম রনি,রাহসাতুল মাওলা খান, সিরাজাম মুনির উপস্থিত ছিলেন। প্রাথমিক পর্যায়ে সন্তোষজনক আলোচনা হয় এবং পরবর্তী কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সেক্রেটারি পর্যায়ে আলোচনা হবে। শিক্ষক নেতৃবৃন্দ এক দফা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।