বেকার সমস্যা
আরাফাত হক:
বেকার সমস্যা বাংলাদেশে একটি অন্যতম বড় সমস্যা। প্রতি বছরই এ সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বছর ঘুরলেই লক্ষ লক্ষ যুবক যুবতি বেকারের মিছিলে যোগ হচ্ছে। এ যেন মাঝি ছাড়া পানি পথে যাত্রা। কোথায় , কিভাবে যাবে কে ভিড়াবে ঘাটে নৌকা তা কেউ জানে না। বাংলাদেশে যুব মন্ত্রনালয়ের সর্বশেষ হিসাব যদি ধরি তাহলে বর্তমানে এর সংখ্যা প্রায় সাড়ে চার কোটি। এর মাঝে শিক্ষিত বেকারের সংখ্যাই আছে প্রায় দুই কোটির উপড়ে। আগামী বৎসর এ সংখ্যা গিয়ে দাড়াবে প্রায় পাঁচ কোটিতে। সরকার ও সংশ্লিষ্ট মহল যদি এখনই এদিকে নজড় না দেয় এবং কার্যকরি পদক্ষেপ গ্রহন না করে তাহলে এই বেকার সমস্যা এটম বোমার চাইতে আরো বেশী ধংস নীলা বয়ে নিয়ে আসবে বলে মনে করি। কারন বেকারত্ব থেকে মানুষের জীবনে হতাশা নেমে আসে। আর একজন হতাশাগ্রস্থ ব্যক্তি যে কোন সময় অপরাধ মূলক কর্মকান্ডে জড়িয়ে পড়তে পারে। আর একটি মহল অত্যান্ত সুকৌশলে হতাশাগ্রস্থ ব্যক্তিটিকে অর্থের লোভ দেখিয়ে ও সুবিধাদি প্রদান করে সমাজে তাকে একজন অপরাধী হিসাবে গড়ে তুলতে দিধা করবে না। সে হয়ে উঠতে পারে একজন মাদক ব্যবসায়ী , চোরাকারবারী কিংবা ইয়াবা ব্যবসায়ী । আর এভাবেই ধংস হতে পারে একজন শিক্ষীত বেকারের জীবন।
মোঃ আরাফাত হক প্রভাষক ( ব্যবস্থাপনা বিভাগ ) ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজ
।মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

You must be logged in to post a comment.