leadnewsশিক্ষাসংগঠন

বিশ্ব শিক্ষক দিবসে মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি জানিয়েছে বিএমজিটিএ ।

জসিম উদ্দিন:বিশ্ব শিক্ষক দিবসে মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ) ।
আজ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন এর ভারচুয়াল আলোচনা সভায় এ দাবি জানানো হয় । সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহাসচিব মো: শান্ত ইসলামের সঞ্চালনায় এসময়ে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম, সুলতান মাহমুদ, ফকরুল ইসলাম,সহ সভাপতি আব্দুস শাকুর, কবি সুরুজ্জামান, খান আনোয়ার হোসেন, আব্দুস সাত্তার, আব্দুল ওয়েদ, শাহ্ মাহমুদ কবির, মোহাম্মদ আলী, কামরুন্নাহার, সিনিয়র যুগ্ম মহাসচিব কে,এম শামীম, সিনিয়র সাংগঠনিক সম্পাদক ফিরোজ আলম, অর্থ সম্পাদক মেহেদী হাসান সরকার,দপ্তর সম্পাদক এলিন তালুকদার, যুগ্ম মহাসচিব মেহেদী হাসান,আল মামুন, আবুল কালাম আজাদ,আক্তার হোসেন, আব্দুল আলীম, সোহরাব হোসেন, মোহাম্মদ আলী, জাহাঙ্গীর হোসেন, সালাউদ্দিন, শাহাদাত হোসেন, জসিম উদ্দিন, কামরুজ্জামান, রফিকুল ইসলাম, আজহারুল ইসলাম মুক্তা বক্তব্য রাখেন। এছাড়া বিএমজিটিএ এর কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ যুক্ত ছিলেন ।

এ সময়ে বক্তারা জ্যেষ্ঠ প্রভাষক পদ বাতিল করে সকল প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেয়া, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, সরকারি শিক্ষকদের ন্যায় শতভাগ বাড়ি ভাড়া ও মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি জানান ।