leadnewsঅর্থনীতি

বিমার দাপটে ঘুড়ে দাঁড়িয়েছে পুঁজিবাজার

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার লেনদেনের প্রথম দিকে দেশের দুই পুঁজিবাজারে সূচকের পতন দেখা গেলেও দিন শেষে বিমার দাপটে তা ঘুড়ে দাঁড়িয়েছে। এদিন বিমা খাতে লেনদেন হয়েছে মোট লেনদেনের প্রায় ২৩ শতাংশ। আর ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ৮৩৫ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে জানা গেছে, আজ বিমা খাতে উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছে ৩৫৪ কোটি টাকারও বেশি।

এছাড়াও লেনদেনে উল্লম্ফন দেখা গেছে বিবিধ, প্রকৌশল, বস্ত্র এবং ঔষধ এবং রসায়ন খাতে। এদিন বিবিধ খাতে লেনেদেন হয়েছে ২২৯ কোটি টাকা, প্রকৌশল খাতে লেনদেন হয়েছে ১৫৬ কোটি টাকা, বস্টত্র খাতে লেনদেন হয়েছে ১৪৫ কোটি টাকা এবং ঔষধ এবং রসায়ন খাতে লেনদেন হয়েছে ১৩১ কোটি টাকা। যা পুঁজিবাজারকে পতন থেকে ঘুড়ে দাঁড়াতে সহায়তা করে।

এদিন দেশের উভয় পুঁজিবাজারেই বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দরের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণ। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে এক হাজার ৮৩৫ কোটি ২৫ লাখ ৫৩ হাজার টাকা। সিএসইতে লেনদেন হয়েছে ১৫৩ কোটি ৮১ লাখ ৯৮ হাজার ৬৭৫ টাকা।

রবিবার ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৭৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৫৬টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ৩০৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১১৮টির। কমেছে ১৫৩টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

জানা গেছে, রবিবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছয় হাজার ৬৯ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক পাঁচ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৯৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ২০৭ পয়েন্টে।

অপরদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৫৮৩ পয়েন্টে। সিএসইএক্স সূচক সাত পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৫৮৩ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ১৫৮ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ছয় পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৮৩ পয়েন্টে। সিএসআই চার পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৯ পয়েন্টে।