বিএমজিটিএ এর সিলেট বিভাগের আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ)এর সিলেট বিভাগের ভার্চুয়াল ঈদ পুনর্মিলনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
আজ বুধবার সকাল দশটায় শুরু করে এ সভা দুপুর একটা পর্যন্ত চলে ।
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি আব্দুস সাত্তার এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও শিক্ষা মন্ত্রনালয়ের বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট বোর্ডের সদস্য মোঃ হারুন অর রশিদ।
আলোচনা সভায় বক্তারা মাদ্রাসার বিভিন্ন সমস্যা তুলে ধরে আলোচনা করেন । পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া, বদলি ব্যবস্থা চালু করা ও মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানান। ।
সংগঠনের যুগ্ম মহাসচিব আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, মহাসচিব মো: শান্ত ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য সুলতান মাহমুদ, কে,এম শামীম, ফিরোজ আলম, মেহেদী হাসান সরকার ও মোঃ এলিন তালুকদার ।
এ সময়ে আরো বক্তব্য রাখেন (সিলেট বিভাগীয়) কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জাফর আলী, রায়হান উদ্দিন চৌধুরী,জৈন্তাপুর উপজেলার জিয়াউর রহমান,শরীফ উদ্দীন,মাহবুব মামুন,গোয়াইনঘাট উপজেলা থেকে আবুল হোসেন,রায়হান উদ্দিন,কানাইঘাট উপজেলা থেকে আজীজুল হক বাবর,মাহবুবুল আলম বাবুল,সফিকুল ইসলাম,জকিগঞ্জ উপজেলা থেকে আবুল কালাম, ওসমানী নগর থেকে ফখরুল ইসলাম, সিলেট জেলা নেতা রফিকুল ইসলাম সোহেল,তোফাজ্জেল হোসেন তপু,শাহীদা পারভীন।সুনামগঞ্জ থেকে তাহের উদ্দিন চৌধুরীর নেতৃত্বে সুনামগঞ্জ জেলা নেতৃবৃন্দ।মৌলভী বাজার থেকে রৌশনারা আক্তার সহ মোলভী বাজার জেলা নেতৃবৃন্দ।
হবিগঞ্জ জেলা থেকে আবুল বারাকাত সহ হবিগঞ্জ জেলা নেতৃবৃন্দ।এছাড়া সিলেট বিভাগ থেকে আরো বক্তব্য রাখেন নিয়ন উদ্দিন।কেন্দ্রীয় নেতা থেকে বক্তব্য রাখেন সাহিত্য ও পাঠাগার সম্পাদক আজহারুল ইসলাম মুক্তা, গন শিক্ষা বিষায়ক সম্পাদক রাশেদুল ইসলাম, ত্রান ও পুনর্বাসন সম্পাদক জিয়া উদ্দিন,প্রচার ও প্রকাশনা সম্পাদক জসিম উদ্দিন সহ সিলেট বিভাগের সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং সুনামগঞ্জ জেলার জেলা,উপজেলা এবং সাধারন নেতৃবৃন্দ।
এসময় সিলেট বিভাগের বিভিন্ন জেলা,উপজেলা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্যরা ঈদ উল আযহার শুভেচ্ছা বিনিময় করেন।আলোচনা সভাতে ১৫ই আগস্টে শাহাদাত বরণকারী সকলের আত্মার শান্তি কামনা করা হয় ।করোনায় নিহত বিএমজিটিএ এর বিভিন্ন জেলা-উপজেলার মাদ্রাসার জেনারেল শিক্ষক এবং এরাবিক শিক্ষকদের মৃত্যতে গভীর শোক প্রকাশ করেন।
কভিড পরিস্থিতির উন্নয়নে মহান আল্লাহর দরবারে আবুল বারাকাত মোনাজাতের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি ঘোষনা করা হয়।

You must be logged in to post a comment.