leadnewsসারা দেশ

বিএনপির সম্মেলন সফল করার লক্ষে বাউফলে মিছিল

বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) পটুয়াখালী জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষে বাউফল উপজেলা ও পৌর বিএনপির উদ্দোগে এক বিশাল মিছিল বের করা হয়েছে। আজ সোমবার বিকাল সাড়ে ৫ টায় বিএনপি দলীয় সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডস্থ দলীয় কার্যালয় খেকে মিছিলটি বের হয়ে পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম অহ্বায়ক ও কেশবপুর ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান তছলিম উদ্দিন তালুকদার, পৌর বিএনপির সভাপতি(ভারপ্রাপ্ত) মো,শাহজাহান হাওলাদার, উপজেলা বিএনপির সদস্য সহকারী অধ্যাপক মো. জসিম উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সাধাণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা শাহীন রেজা, ছাত্রদলনেতা রাইয়ান আকাশ, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়কক আব্দুল্লাহ আল ফাহাদ,উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তৌসিকুর রহমান রাফাসহ সহাস্রধিক নেতা-কর্মী। এ সম্মেলনকে কেন্দ্র করে বাউফল উপজেলা বিএনপির নেতা-কর্মীদের মাঝে এক ধরণের চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ ২৩ বছর পরে আগামী ২রা জুলাই রোজ বুধবার পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনে প্রধান অতিখি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অব্দুল আউয়াল মিন্টু।