বিএইচএস-৯০ ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
ডেমরা নিউজ: ডেমরায় বিএইচএস-৯০ ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। শুক্রবার সকার ৯টায় বিএইচএস-৯০ ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার আসাদুর রহমান মিলনের পাইটিস্থ বাসভবনে এ মেধা বৃত্তির টাকা ৫ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রদান করা হয়।
এ সময়ে ইঞ্জিনিয়ার আসাদুর রহমান মিলন বলেন, বিএইচএস-৯০ ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক প্রতি মাসে ৫ জন মেধাবী শিক্ষার্থীর প্রত্যেকে ১৮শত টাকা করে বৃত্তি দেয়া হয়। তিনি আরো বলেন,আগামীতে শিক্ষার্থীর সংখ্যা বাড়ানো হবে। বিএইচএস-৯০ ওয়েলফেয়ার সোসাইটি মেধাবৃত্তি ছাড়াও সামাজিক সেবামূলক বিভিন্ন কাজে অংশ গ্রহন করে থাকে।

You must be logged in to post a comment.