leadnewsসারা দেশ

বাউফলে ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪’শ ৭৩ জনের মনোনয়ন দাখিল

তোফাজ্জেল হোসেন,বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী পটুয়াখালীর বাউফল উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪২ জন চেয়ারম্যান প্রার্থীসহ মোট ৪’শত ৭৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বিকেল ৫ টা পর্যন্ত প্রার্থীরা তাঁদের মনোনয়ন দাখিল করেন। উৎসব মুখর পরিবেশে নির্বাচনী আচারণ বিধি মেনে চেয়ারম্যান, ইউপি সদস্য (পুরুষ) ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যরা ওই মনোনয়নপত্র জমা দেন। এ সময়ে সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা উপজেলা নির্বাচন অফিসার সেলিম রেজা, উপজেলা মাধ্যমিক অফিসার মোঃ নাজমুল হক ও উপজেলা সমাজসেবা অফিসার মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহি অফিসার ও উপজেলা রিটার্নিং অফিসার জাকির হোসেন বলেন, চেয়ারম্যান পদে ৪২ জন, সাধারণ ইউপি সদস্য (পুরুষ)পদে ৩২৫ জন ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদে ১০৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে চন্দ্রদ্বীপ ইউনিয়নে -চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য ৮জন ও সাধারণ সদস্য (পুরুষ) পদে ২২ জন, কালাইয়া ইউনিয়নে -চেয়ারম্যান পদে ২ জন, সংরক্ষিত মহিলা পদে ৮ জন ও সাধারণ সদস্য (পুরুষ) পদে ২৯ জন, কনকদিয়া ইউনিয়নে- চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত মহিলা পদে ১১ জন ও সাধারণ সদস্য (পুরুষ) পদে ৩৬ জন, কালিশুরী ইউনিয়নে- চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য ১১ জন ও সাধারণ সদস্য (পুরুষ) পদে ৩৪ জন, কেশবপুর ইউনিয়নে- চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য ১৬ জন ও সাধারণ সদস্য (পুরুষ) পদে ৪৭ জন, ধূলিয়া ইউনিয়নে -চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য ১৫ জন ও সাধারণ সদস্য (পুরুষ) পদে ৪৫ জন, আদাবাড়ীয়া ইউনিয়নে -চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য ১১ জন ও সাধারণ সদস্য (পুরুষ) পদে ৩২ জন, কাছিপাড়া ইউনিয়নে- চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য ১৫ জন ও সাধারণ সদস্য (পুরুষ)পদে ৪৬ জন, বগা ইউনিয়নে- চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য ১১ জন ও সাধারণ সদস্য (পুরুষ) পদে ৩৪ জন । প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই ১৯ মার্চ, প্রত্যাহার ২০ মার্চ ও প্রতীক বরাদ্ধ ২১ মার্চ। প্রথম ধাপে আগামী ১১ ই এপ্রিল উপজেলার এই নয়টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।