leadnewsসারা দেশ

বাউফলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ

বাউফল(পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে বিএনপির চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী প্রায়ত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া- মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার রাত ৮ টায় নাজিরপুর ইউনিয়নে নির্বচনী কার্যালয়ে এ দোয়া-মোনাজাত ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য ও নাজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক মোঃ জসিম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন নাজিরপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক ইউপি সদস্য ওমর ফারুক, সহসভাপতি মোঃসহিদুল ইসলাম, ৮ নং ওয়ার্ড পৌরবিএনপির সভাপতি সহকারী অধ্যাপক মোঃ তোফাজ্জেল হোসেনসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। সভাপতিত্ব করেন নাজিরপুর ইউনিয়ন পিএনপির সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আঃ বারেক হাওলাদার। এর আগে উপজেলার নওমালা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়ন বিএনপির নির্বাচনী কার্যালয়ে আরো একটি দোয়া-মোনাজাত ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২(বাউফল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সহিদুল আলম তালুকদারের পুত্র রাইয়ান আকাশ তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য ও সহকারী অধ্যাপক মাসুদুর রহমান, পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক আব্দুর রহমান সেলিম, পোর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদ, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ইউনুস মৃধা, সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারফ হোসেন,সাবেক ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল মোতালেব,চৌকিদার, নওমালা ইউনিয়ন নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ নাসিরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আল্লাহর কাছ বিশেষ মোনাজাত করা হয়।