বাউফলে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ
বাউফল(পটুয়াখালী) প্রতিনিধিঃ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় পটুয়াখালীর বাউফলে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।পৌরবিএনপির ৮ নম্বর ওয়ার্ড এবং নাজিরপুর ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ড(আংশিক) বিএনপি,অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নাজিরপুর বোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ দোয়া ও মিলাদে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী২(বাউফল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা মোঃ শহিদুল আলম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের সহধর্মিণী সালমা আলম লিলি, উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারন সম্পাদক মিজানুর রহমান লিটু, পৌরবিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ শাহজাহান হাওলাদার, পৌরসভার সাবেক প্যানেল মেয়র ইউনুছ খান, পৌারসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সরোয়ার হোসেন টিটু প্রমুখ। নাজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক মোঃ জসিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন পৌরযুবদলের আহ্বায়ক মোঃঅলিউল ইসলাম। শেষে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা রেজাউল করিম।


You must be logged in to post a comment.