leadnewsসারা দেশ

বাউফলে প্রনিসম্পদ প্রদর্শনী

তোফাজ্জেল হোসেন,বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে প্রানিসম্পদ প্রদর্শনী -২০২১ ইং এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বেলা ১১ টায় প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোতালেব হাওলাদার ওই প্রদর্শনীর উদ্ভোধন করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মোঃ হুমায়ুন কবির। পৌরসভার শেখ রাসেল মিনি স্টিডিয়ামে অনুষ্ঠিত প্রদর্শনী মেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার জাকির হোসেন। উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটারিনারি হাসপাতালের আয়োজনে মেলায় মোট ২৪ টি স্টল অংশ গ্রহন করে। স্টলগুলোতে গরু, ছাগল, মহিষ, বিভিন্ন প্রজাতির পাখি, কবুতর, খরগোশ, হাস-মুরগী ইত্যাদি প্রদর্শন করা হয়েছে। উদ্ভোধন শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান আাব্দুল মোতালেব হাওলাদার বিভিন্ন স্টলগুলো ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রনিসম্পাদ কর্মকর্তা ডাঃ মোঃ হাফিজুর রহমান। পরে খামারীদের মধ্য থেকে বিজয়ী মোট ১৩ জনকে পুরুস্কার হিসেবে সনদ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।