বাউফলে দুই হাজার পিস ইয়াবাসহ নারী আটক
বাচ্চু, বাউফল ॥ বাউফলের কালাইয়া লঞ্চঘাট থেকে হনুফা (৪৫) নামের এক নারীকে দুই হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। আজ সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার এসআই গোলাম মস্তফার নেতৃত্বে একদল পুলিশ ওই নারীকে আটক করে। হনুফা উপজেলার দাসপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রহিম প্যাদার স্ত্রী। দির্ঘ দিন ধরে হনুফা ইয়াবা বহনকারী হিসেবে কাজ করে আসছিল।
পুলিশের জিজ্ঞাসাবাদে হনুফা জানান, ঢাকা থেকে তিনি ইয়াবাগুলো বহন করে নিয়ে আসেন। দাসপাড়া গ্রামের সুরুত খানের ছেলে মোশারেফ, রাজ্জাক খানের ছেলে আলামিন ও কালাইয়া বন্দরের আবদুর রবের ছেলে রুবেল তাকে ইয়াবাগুলো তার কাছে দেন। এর বিনিময় তাকে এক হাজার করে টাকা দেওয়া হয়।
বাউফল থানার ওসি আজম খান ফারুকী বলেন, ওই নারীসহ জড়িতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে। এ দিকে এ খবর পেয়ে পটুয়াখালীর সার্কেল এএসপি সাহেব আলী পাঠান বাউফলে আসেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকাল সোয়া তিনটা) তিনি ওই নারীকে জিজ্ঞাসাবাদ করছেন।

You must be logged in to post a comment.