বাউফলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টায় বাউফল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডস্থ বিএনপি দলীয় সাবেক এমপি মোঃ শহীদুল আলম তালুকদারের বাসভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য র্্যালী বের করা হয়েছে। পরে বাউফল সরকারি কলেজের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ২০১৮ সালে জাতীয় নির্বাচনে বিএনপি দলীয় মনোনীত প্রার্থী ও সাবেক এমপি মোঃ শহীদুল আলম তালুকদারের সহধর্মীনি সালমা আলম লিলি, পৌরবিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাহজাহান হাওলাদার, উপজেলা বিএনপির সদস্য সহকারী অধ্যাপক মোঃ জসিম উদ্দিন ও মাসুদুর রহমান মাসুদ, পৌরবিএনপির সহসভাপতি কাউন্সিলর মোঃ ইউনুছ খান, যুগ্ম সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রহমান সেলিম, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহব্বায়ক তৌসিফুর রহমান রাফা প্রমুখ। এ সময়
সালমা আলম লিলি বলেন, “শহীদ জিয়ার জন্ম না হলে এদেশে বহুদলীয় গণতন্ত্র কায়েম হতো না। তাই আপনাদের প্রতি আহ্বান শহিদ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আমরা সামনে দিকে এগিয়ে যাই।
তিনি আরও বেলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একটি সুন্দর বাউফল গড়ার লক্ষ্যে আপনার ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এ আসনের বিএনপির সাবেক এমপি সহিদুল আলম যদি মনোনয়ন পান, তা হলে আমি কথা দিচ্ছি বাউফলের উন্নয়নে কাজ করা হবে। মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করা হবে। বেকারত্ব কমাতে কর্মমুখী পরিকল্পনা নেয়া হবে। একই দিন বেলা ১১টায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ তালুকদারের পক্ষে পৌর বিএনপির সাবেক সভাপতি হুমায়ন কবিরের নেতৃত্বে শহরে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।

