leadnewsসারা দেশ

বাউফলে গ্রাম পুলিশসহ ৩ জেলের সাজা

তোফাজ্জে হোসেন,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: নিষেধাজ্ঞার তৃতীয় দিনে আজ শুক্রবার দুপুরে পটুয়াখালীর বাউফলে মা ইলিশ শিকারের অপরাধে নাজিরপুর ইউপির ৩ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ মো. চুন্নু ব্যাপারীকে (৩০) দশ দিনের ও নিমদী গ্রামের রিয়াজ ব্যাপারী (৩২), সোহাগ (১৮) ও সুমন (১৮) নামে তিন জেলের প্রত্যেককে দুই দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। জেলা নির্বাহি মেজিস্ট্রেট কাজি আনিসুল হকের নেতৃত্বে কালাইয়া নৌ- ফাাঁড়ির পুলিশের সহায়তায় তেঁতৃলিয়া নদীর নিমদী পয়েন্ট থেকে এদেরকে আটকের পর ওই সাজা প্রদান করা হয়। এ সময় ওই জেলেদের কাছ থেকে ইলিশ মাছ ও বেশ কিছু জাল জব্দকরা করা হয়েছে জানিয়েছেন উপজেলা নির্বাহি কর্মর্তার অফিস সহকারি মো. জিহাদ। গ্রাম পুলিশ চুন্নু ব্যাপারীর বিরুদ্ধে অবরোধে নিজে ও পুঁজি খাঁটিয়ে বিভিন্ন জেলের মাধ্যমে তেঁতুলিয়ায় ইলিশ শিকারের অভিযোগ রয়েছে।