leadnewsসারা দেশ

বাউফলে কৃষি সমগ্রী বিতরণ

তোফাজ্জেল হোসেন,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে পারিবারিক কৃষির আওতায় করোনা কালীন খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় কৃষক-কৃষাণীর মাঝে শাক-সবজির বীজ, এএলপি পাওয়ার পাম্প ও সৌর চালিত আলোকফাঁদ বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই কর্মসূচীর উদ্ভোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, সামাজিক দূরত্ববজায় রেখে জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও স্থানীয় এমপি আ. স. ম ফিরোজ এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৫ ইউনিয়ন ও পৌরসভার ৫১২ জন কৃষক-কৃষাণীর মাঝে খরিপ-১/২০২০-২১ মৌসুমে সবজি পুষ্টিবাগান কর্মসূচির আওতায় নয় ধরণের উপসী ও হাইব্রিড জাতের শাক-সবজির বীজ, উপকরণ ও সাইনবোর্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এসব সুবিধাভোগি প্রত্যেক কৃষক-কৃষাণীকে কার্যক্রম বাস্তবায়নের সাপেক্ষে পরবির্ততে বাগানের বেড়া, সার ও পরিচর্যা বাবদ মোবাইল ব্যাংকিং ও বিকাশের মাধ্যমে আরো ১ হাজার ৯শ’ ৩৫ টাকা করে বিতরণ করা হবে। এছাড়া একই সময় বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, ও মাদারীপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় পূর্ব নির্ধারিত উপজেলার সূর্য্যমণি, বগা,ধুলিয়া, দাসপাড়া, কাছিপাড়া এই ৫ ব্লোকে ১০টি এএলপি পাওয়ার পাম্প ও কৃষক-কৃষাণীর গ্রুপের মাধ্যমে ফসলে কীটনাশকের ব্যাবহার কমাতে ক্ষতিকারক পোকা সনাক্ত করণে উপজেলার ১০টি মাঠে সৌর চালিত ২০টি আলোকফাঁদ বিতরণ করা হয়েছে। কর্মসূচির উদ্বোধন কালে উপজেলা চেয়ারম্যান মোতালেব হোসেন হাওলাদার,ভাইস-চেয়ারম্যান মো. মোশারফ হোসেন খান, উপজেলা নির্বাহি কর্মকর্তা জাকিরহোসেন, ভারপ্রাপ্ত থানা কর্মকর্ত(ওসি) মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রিয়াজুলহক উপস্থিত ছিলেন।