leadnewsসারা দেশ

বাউফলে কৃষক দলের কেন্দ্রীয় নেতা লিটুর শোডাউন

বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালী-২(বাউফল)আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক এ.কে.এম মিজানুর রহমান লিটু তাঁর নির্বাচনী এলাকায় শোডাউন দিয়েছেন। দেশব্যাপী ইউনিয়ন কৃষক দলের কৃষক সমাবেশ সফল করার লক্ষে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তিনি এ শোডাউন দেন। পরে পাবলিক মাঠে মুক্তমঞ্চে গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. তৌহিদুল হোসেন ফয়সালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক মিজানুর রহমান লিটু। তিনি বলেন,‘ দলের কোনো বিভেদ থাকতে পারবে না। দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই এক এবং অভিন্নি। আগামী দিনে তারেক রহমান যে সিদ্ধান্ত দিবেন আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে তা সফল করব। যারা দলের মধ্যে বিভেদ সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
আলোচনা সভায় আরও বক্তব্য উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. অলিউর রহমান অলি, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. সোহেল আকন, যুগ্ম আহ্বায়ক ও কালিশুরী ইউনিয়ন সভাপতি মো. ফয়সাল মোল্লা প্রমূখ।
০৫/১১/২৪
তোফাজ্জেল হোসেন
বাউফল প্রতিনিধি।