বাউফলে কলেজ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা
তোফাজ্জেল হোসেন,বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে দোতালা বাসার ছাদ থেকে নিচে ঝাঁপিয়ে পরে ভাগ্যগুনে বেঁচে গেলেন এক কলেজ ছাত্রী(১৮)। মঙ্গলবার দিবাগত রাতে পৌর শহরের পাবলিক মাঠ এলাকায় এ ঘটনা ঘটেছে।
ঘনিষ্ট একটি সূত্র জানা গেছে, পৌরসদরের ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর ওই ছাত্রীটি প্রেমঘটিত কারণে পারিবারিক নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যার উদ্দেশ্যে দোতালা বাসার ছাদ থেকে নিচে ঝাঁপ দেন। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ভাগ্যগুনে বেঁচে যান ওই ছাত্রী। জরুরী বিভাগের ডাঃ তানভীর আহম্মেদ বলেন, ওই ছাত্রীটির শরীরের কয়েক জায়গায় সামান্য ব্যাথা পেয়েছেন। তবে দোতালা থেকে ঝাপ দিয়ে বেঁচে থাকার ঘটনাটি আমার কাছে অলৌকিক বলে মেনে হচ্ছে।

You must be logged in to post a comment.