বাউফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাসহ ২ জনের করোনা সনাক্ত
তোফাজ্জেল হোসেন,বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহা ও হারবাল সহকারী সবুজ হোসেনের করোনা ভাইরাস (কোভিড-১৯) পজেটিভ সনাক্ত হয়েছে। বুধবার রাতে স্বাস্থ্য বিভাগের রিপোর্টে তাঁদের করোনা ভাইরাস সনাক্ত হওয়ার কথা জানিয়েছেন ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আক্তারুজ্জামান। তিনি বলেন, করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে গত ৮ জুন সোমবার ওই দুই জনের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগে পাঠানো হয়। গতকাল বুধবার রাতে নমুনা রিপোর্টে কোভিড-১৯ পজেটিভ সনাক্ত হয়। এরপর তাদেরকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। তাঁদের সান্নিধ্যে যারা এসেছিলেন তাঁদেরকেও হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। এর আগে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের নান্নু মুন্সী নামে চতুর্থ শ্রেনির এক কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তিনি এখনো স্বাস্থ্যকমপ্লেক্সের আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

You must be logged in to post a comment.