Uncategorized

বন্যার্তদের পাশে পুলিশের ডেমরা জোনের সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়রুল ইসলাম

বন্যার্তদের জন্য কিছু করতে চাওয়ার তাড়না থেকে আত্মীয়-স্বজন,ছোট ভাই-বোন ও বন্ধুদের নিয়ে গড়ে ওঠা প্ল্যাটফর্ম ‘বন্যার্তদের পাশে পুলিশের ডেমরা জোনের সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়রুল ইসলাম এর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি’। ইতোমধ্যে ত্রাণ সহায়তা সংগ্রহ করে মাঠেও নেমে পড়েছে উদ্যোমী তরুণরা।

নিজেদের স্বেচ্ছাসেবীদের চেষ্টায় ও অন্যদের সহায়তায় গ্রুপটি নওগাঁর মান্দা এলাকায় দুই ধাপে প্রায় এক হাজার তিনশ পরিবারকে ত্রাণ বিতরণের আওতায় নিয়ে এসেছে। ঈদের পর শুরু হবে তৃতীয় পর্যায়ের ত্রাণ বিতরণ কার্যক্রম।

উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, এই গ্রুপের উদ্দেশ্য একটি-ই সেটি হলো মানবতার তরে কাজ করে যাওয়া। যে কোনো প্রাকৃতিক বিপর্যয় ও বিপদে গ্রুপটি সকলের পাশে থাকতে চায়। তবে তা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির বাইরে গিয়ে নয়।

যে কারণে উদ্যোক্তারা আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের বাইরে কারো কাছ থেকে আর্থিক সহায়তা নেয়নি।

ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির উদ্যোক্তা পুলিশের ডেমরা জোনের সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়রুল ইসলাম জানান, প্রথম ধাপে নওগার দক্ষিণ দাসপাড়া, পূর্বদাস পাড়া, শিবপুর, জংলাপাড়া, জোসকালুপুর, দুর্গাপুর, জসপাড়া , চকনাথপুর, তসল্লাপুর, ভর্তশিবনগর গ্রামগুলোতে ত্রাণ দেয়া হয়েছে।

দ্বিতীয় ধাপে হুলি বাড়ি, বিল বয়রা, বাড়ইটঙ্গী, রহিমপুর, বিষ্ণুপুর, চকসৌল্যা, দাসপাড়া গ্রামে ত্রাণ বিতরণ করা হয়। সবমিলিয়ে ১৭ টি গ্রামে আনুমানিক এক হাজার তিনশ পরিবারের মাঝে ত্রাণ বিতরন করা হয়। তৃতীয় ধাপে ঈদের পরপরই বন্যার্তদের খাবার ও চিকিৎসা সহায়তা দেয়া হবে ।

এমন মহতি উদ্যোগে বিভিন্নভাবে সহযোগিতা করতে এগিয়ে সাড়া দেয়ার জন্য স্বেচ্ছাসেবী ও বিভিন্ন সংগঠন এগিয়ে আসায় তাদের ধন্যবাদ জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, আশা করি মানব কল্যাণে গ্রুপের এই ধারা অব্যাহত থাকবে।।

Download the white paper pay to write essay more adaptivity, more improvementa knewton study of approximately 288,000 students enrolled in college-level science courses found that students performed better in courses with adaptive assignments