Uncategorized

বঙ্গোপসাগরে লঘুচাপ

আবহাওয়া অফিস জানিয়েছে, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, বরশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

রাজশাহী, পাবনা, নওগাঁ, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর ও মাঈজদীকোর্ট অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আবহাওয়ার এই পূর্বাভাস শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রযোজ্য।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে।

Additionally, students will learn special structure and style tools for use in composing the college application personal essay an entirely different type of www.paperovernight.com writing task