Uncategorized

বঙ্গবন্ধু ছিলেন স্বাধীনতার মূর্ত প্রতীক : রওশন এরশাদ

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, আমাদের জাতীয় ইতিহাসে বঙ্গবন্ধুর অবদান অপরিসীম। বঙ্গবন্ধু ছিলেন জাতীয় ঐক্য, প্রেরণা ও স্বাধীনতার মূর্ত প্রতীক, বাঙালি জাতির স্বপ্নের রূপকার। তার কঠিন নেতৃত্ব বাঙালি জাতিকে দিয়েছে অধিকার আদায়ের প্রেরণা।

তারই নেতৃত্বে সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে আমাদের প্রিয় মাতৃভূমি। এ স্বাধীনতা অর্জনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের অবদান আমরা চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব।

জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার শোক বাণীতে এ কথা বলেন তিনি। রওশন বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ১৫ আগস্ট কেবল একজন রাষ্ট্রনায়ককে নৃশংসভাবে হত্যা করা হয়নি বরং ধূলিস্যাৎ করার চেষ্টা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্নকেও।

এদিনে বিরোধীদলীয় নেতা শোকাহত চিত্তে গভীর শ্রদ্ধা জানান স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের শহীদ সদস্যদের স্মৃতির প্রতি। তিনি আল্লাহর দরবারে ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ সব শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

I model as much as I can in the limited time I have in https://firstessaywritinghelp.com/ class