leadnewsখেলা

ফাইনাল টি-টোয়েন্টি আজ

পারলেন তামিম ইকবাল, কিন্তু পারলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় ওয়ানডেতে হেরে গেল বাংলাদেশ। ওয়ানডের মতো হোয়াইটওয়াশ করা গেল না জিম্বাবুয়েকে।

যে কারণে আজ সিরিজ জয়ের লক্ষ্যে নামবে মাহমুদউল্লাহ বাহিনী।

শেষ ম্যাচ জিতে আরেকটি সিরিজ জয়ের আশায় মাহমুদউল্লাহ।

তিনি বলেন, যেহেতু একটা ম্যাচ আছে,‘ওই ম্যাচটা আমরা ফাইনাল ম্যাচ হিসেবেই খেলব। আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা ম্যাচ জয়ের চেষ্টা করব।

দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও তামিম ইকবালকে টি-টোয়েন্টি সিরিজে পাননি মাহমুদউল্লাহ। চোটের কারণে দ্বিতীয় ম্যাচে ছিলেন না লিটন দাস ও মোস্তাফিজুর রহমান।

এ বিষয়ে অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, ‘আমি মনে করি— আমাদের দল দারুণ ব্যালান্সড। আপনি যদি স্পিন বোলিং বিভাগ দেখেন, পেস বোলিং দেখেন, অলরাউন্ডারদের দেখেন— সব জায়গাই আমরা পূর্ণ করি। আমাদের ব্যাটিং অর্ডার ও বোলিং— দুদিকেই আমাদের ফ্লেক্সিবিলিটি আছে।’