Uncategorized

প্রেস ক্লাবে চলমান আন্দোলনে বিএমজিটিএ এর একাত্বতা প্রকাশ।

পটুয়াখালী প্রতিনিধি: প্রেস ক্লাবে চলমান আন্দোলনে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন বিএমজিটিএ এর পক্ষ থেকে একাত্বতা প্রকাশ করা হয়েছে।
আজ ২১শে ফেব্রুয়ারি শুক্রবার সকালে পটুয়াখালী প্রেস ক্লাবের ডঃ আতহার উদ্দিন মিলনায়তনে পটুয়াখালী জেলা কমিটির সম্মেলন থেকে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হারুন অর রশিদ প্রেস ক্লাবের চলমান আন্দোলনকে সমর্থন করে একাত্বতা ঘোষণা করেন।

সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও পটুয়াখালী জেলা কমিটির সভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক লোকমান হাকিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। তিনি আরো বলেন, আমাদের সকলের দাবি শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ। তাই যে সংগঠনই জাতীয়করণ নিয়ে আন্দোলন করবে আমাদের নীতিগতভাবে সমর্থন থাকবে এবং একাত্বতা প্রকাশ করে মাঠে এক সাথে আন্দোলন করবো।

এ সময়ে আরও বক্তব্য রাখেন বিএমজিটিএ এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মোঃ ফারুক হোসেন, সিনিয়র সাংগঠনিক সম্পাদক মোঃ এলিন তালুকদার, আজীবন সদস্য জাকিয়া সুলতানা, পটুয়াখালী জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, আব্দুল মান্নান, আব্দুল হাই প্রমূখ।
সম্মেলনে উপস্থিত সকলের ভোটে মোঃ সোহরাব হোসেনকে সভাপতি ও লোকমান হাকিমকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য কমিটি গঠন করা হয়েছে।