প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
মঙ্গলবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রাশিদুল হাসান বলেন, ওটা ছিল প্রশিক্ষণ বিমান। এতে দুজন পাইলট ছিলেন, তারা অক্ষত রয়েছেন।
তিনি আরও বলেন, বিমানে থাকা উইং কমান্ডার কামরুল ও স্কোয়াড্রন লিডার নাজমুল প্যারাশুট ব্যবহার করে বেরিয়ে আসেন।
আইএসপিআরের সহকারী পরিচালক নূর ইসলাম বলেন, ইয়াক-১৩০ মডেলের ওই প্রশিক্ষণ বিমানটি কেন বিধ্বস্ত হলো, সে বিষয়ে এখনও কিছু জানতে পারেননি তারা।
প্রসঙ্গত, ২০১৫ সালে বাংলাদেশ বিমানবাহিনীতে রাশিয়ার তৈরি কমব্যাট প্রশিক্ষণ বিমান ইয়াকভলেভ ইয়াক-১৩০ এর প্রথম কমিশনিং হয়।
তিন হাজার কিলোগ্রাম গোলাবারুদ বহনে সক্ষম এই উড়োজাহাজ প্রশিক্ষণের পাশাপাশি যুদ্ধকালীন সময়ে আকাশ প্রতিরক্ষা, প্রয়োজনে আক্রমণেও ব্যবহার করা যায়।

You must be logged in to post a comment.