Uncategorized

প্রতিবন্ধীরা আমাদের সন্তান ॥ খাদ্যমন্ত্রী

মো. মাহবুবুর রহমান ভূইয়া:প্রতিবন্ধীরা আমাদেরই সন্তান, এ সমাজের অংশ ও এ দেশের মানুষ। তাদের প্রতি অবহেলা নয় বরং তাদেরকে সহযোগীতা করা আমাদের নৈতিক দায়িত্ব। শনিবার সকালে জাতীয় প্রেশক্লাব অডিটরিয়ামে বিএইচএস- ৯০ ওয়েলফেয়ার সোসাইটি  ও অপরাজেয় বাংলার যৌথ আয়োজিত অনুষ্ঠানে পঙ্গুদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এসব কথা বলেছেন । বিএইচএস- ৯০ ওয়েলফেয়ার সোসাইটির অর্থায়নে এ সময় ৩০ জন দু:স্থ অসহায় পঙ্গুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন মন্ত্রী। মন্ত্রী বলেন, অবহেলীত এ জনগোষ্ঠীকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্যকণ্যা সায়মা ওয়াজেদ পুতুল  নিরবিচ্ছিন্নভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। অসহায় মানুষদের সাহায্য সহযোগীতায় সমাজের ধর্ণাঢ্য ব্যক্তিদের এগিয়ে আসা উচিত।  অপরাজেয় বাংলার আহবায়ক এইচ রহমান মিলুর সভাপতিত্বে ও সসুপ্রিম কোর্টের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল ইয়াদিয়া জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শেরে বাংলা ন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ফাইয়াজুল হক রাজু ও ডেমরার থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম খান মাসুদ। অনুষ্ঠানে  স্বাগত বক্তব্য রাখেন বিএইচএস-৯০’র  প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার আসাদুর রমান মিলন। এ সময় উপস্থি ছিলেন ডেমরা শিল্পাঞ্চলে সরকারি হাসপাতাল বাস্তবায়ন কমিটি, হাসির প্রদ্বিপ, বন্ধন, আশ্রয় ওয়েলফেয়ার, ইচ্ছেকুঁরি, হেল্প ফর হিউম্যানসহ বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সংগঠক ও সদস্যবৃন্দরা। অনুষ্ঠানে ডেমরা শিল্পঞ্চলে একটি সরকারী হাসপাতাল ও প্রতিবন্ধীদের দু:স্থ ভাতা প্রদানের জন্য জোর দাবি উত্থাপন করেছেন ইঞ্জিনিয়ার আসাদুর রহমান মিলনসহ বক্তারা।

Before you submit, check out these inspiring examples use done with my homework the form below to enter your picture by sunday, march 23, at 11 59 p