নারায়ণগঞ্জ জেলার নব যোগদানকৃত জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত করেছে বিএমজিটিএ এর নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দ ।
নারায়ণগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জ জেলার নব যোগদানকৃত জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ এর সাথে সৌজন্য সাক্ষাত করেছে নারায়ণগঞ্জ জেলার বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ) এর নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দ । তারা
আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন ।
মুজিববর্ষে মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন বিএমজিটিএ নেতৃবৃন্দ ।
এ সময়ে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অর্থ সম্পাদক মেহেদী হাসান সরকার, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মোঃ মেহেদী হাসান, সিনিয়র সভাপতি কামাল সিদ্দিকী,সহসভাপতি মোঃ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান ও যুগ্ম সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ ।

You must be logged in to post a comment.