বিনোদন

নতুন মিউজিক ভিডিও নিয়ে হাজির হচ্ছেন তরুন নির্মাতা মারুফ হাসান প্রেমন

নতুন মিউজিক ভিডিও নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মিনার। মিনার’র “ঘুড়ি” শিরোনামের গানটির মিউজিক ভিডিও তৈরি করেছেন তরুন নির্মাতা মারুফ হাসান প্রেমন। গানটির কথা ,সুর ও সঙ্গীত করেছেন মিনার নিজেই।

মিউজিক ভিডিওটিতে মডেল হিসেবে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন মডেল বাঁধন এবং আফ্রি। মাল্টিসোর্সিং লিমিটেড এর ব্যানারে নির্মাণ হচ্ছে মিনারে “ঘুড়ি” মিউজিক্যাল ফিল্মটি।

নির্মাতা মারুফ হাসান প্রেমন বলেন, ‘একটি যুগলের প্রেমের বিচ্ছেদ, খুনসুটি তুলে ধরা হবে এই মিউজিক ভিডিওতে।

গত ১৭ অক্টোবর তারিখ মিউজিক ভিডিওটির শুটিং শেষ হয়েছে মাল্টিসোর্সিং লিমিটেড’র গাজীপুর’র বাগান বাড়ীতে। খুব শীঘ্রই মাল্টিসোর্সিং লিমিটেডে এর ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রকাশ করা হবে।এ সময়ের অন্যতম জনপ্রিয় গায়ক মিনার। বেশ ভালো বাজেট নিয়ে ভিডিওটি নির্মাণ করেছি।আশা করছি দর্শক শ্রোতাদের কাছে মিউজিক ভিডিওটি ভাল লাগবে।

এর আগে নির্মাতা প্রেমনের নির্মাণ করা তাহসানের `বলছি শোন’,‘আলো’, বাপ্পা মজুমদারের ‘বাংলাদেশ’, রন্টি দাসের ‘রঙ’, হাসান মাহাদির ‘আমি তোমার হতে চাই’ এর মিউজিক ভিডিও ব্যাপক প্রশংসিত হয়েছে।