ডেমরায় ব্যাংক লোনের কিস্তির টাকা পরিশোধ না করায় পলাতক দম্পতি গ্রেফতার
ডেমরানিউজঃ
ব্র্যাক ব্যাংকের এসএমই লোনের কিস্তি পরিশোধ না করে পালিয়ে বেড়ানোর অপরাধে আদালতের নির্দেশ ডেমরায় এক দম্পতিকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ। শনিবার সকালে ডেমরার হাজীনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃকরা হল- ডেমরায় ভ্রাম্যমান ভাড়াটিয়া কুমিল্লার দাউদকান্দি এলাকার মৃত হোসেন আলীর ছেলে মো. আফজাল হোসেন (৪৬) ও তার স্ত্রী মোছা. আমেনা খাতুন (৪০)।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওয়ারেন্ট অফিসার এএসআই বজলু বলেন, গ্রেফতারকৃত আফজাল হোসেন বিগত ২০১৬ সালে একটি পিভিসি পাইপ কারখানা দেখিয়ে ব্র্যাক ব্যাংক থেকে কিস্তি পরিশোধের ভিত্তিত১০ লক্ষ টাকার একটি এসএমই লেন নেয়। পরবর্তীতে ২/১ টি কিস্তি পরিশোধের পরপরই তারা পালিয়ে বেড়াচ্ছিল। ৩ মাস পরপর ভাড়া বাসাও পরিবর্তন করতেন এই দম্পতি। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ গতবছর মার্চ মাসে ওই দম্পতির বিরুদ্ধে আদালতে মামলা করেন। পরে আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এএসআই বজলু আরও বলেন, ওই ঘটনায় ডেমরা থানার ওসি মো. সিদ্দিকুর রহমান তৎপরতা শুরু করেন। দীর্ঘ ৩ মাস খোঁজাখুঁজির পরে গ্রেফতার করে শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো সম্ভব হয়েছে।

You must be logged in to post a comment.