দুর্ঘটনা রোধে ডেমরা ট্রাফিকের নিরলস চেষ্টা
বিশেষ প্রতিনিধিঃ দুর্ঘটনা রোধে ডেমরা ট্রাফিক পুলিশ নিরলস চেষ্টা করে যাচ্ছে ।যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভার উড়ালসেতুর উঠার মুখে পাইপ ও লোহার আংগেল দিয়ে দুর্ঘটনা রোধে উড়াল সেতুতে ওঠার কাটা অংশ বন্ধ করে দিয়ে আবারও দৃষ্টান্ত স্থাপন করেছেন ট্রাফিক পুলিশ । আজ শনিবার সকালে ঐ কাটা অংশ বন্ধ করে দিয়েছে ডেমরা ট্রাফিক পুলিশ ।
সরেজমিনে দেখা যায়, যাত্রাবাড়ী এলাকায় মেয়র হানিফ ফ্লাইওভারের সেতুতে উঠার মুখে দীর্ঘ দিন ধরে একটি কাটা অংশ রয়েছে ।এখানে দুর্ঘটনা সহ প্রতিদিন যানবাহনের যানজট লেগে থাকে । জনসচেতনতার অভাবে অনেকেই এই কাটা অংশ দিয়ে গাড়িতে উঠতে চেষ্টা করে ।ফলে গাড়ী থামিয়ে যানজট সৃষ্টি করে । এ অবস্থায় ট্রাফিক পূর্ব উপ পুলিশ কমিশনার মোঃ সাহেদ আল মাসুদের নির্দেশনায় ও ডেমরা ট্রাফিক জোনের টিআই বিপ্লব ভৌমিক এর নিজস্ব অর্থায়নে উক্ত কাটা অংশ বন্ধ করে দেওয়া হয় । ফলে,যাত্রীবাহী বাস এখন আর ঐ অংশে যাত্রী উঠা-নামা করতে পারবে না।
এ বিষয়ে টি আই বিপ্লব ভৌমিক জানায়, কাটা অংশ বন্ধ করার কারনে এখানে এখন আর আগের মত যানজট হবে না। জনগণের কষ্ট কিছুটা কমার পাশাপাশি দুর্ঘটনাও কমে যাবে ।
এ বিষয়ে ট্রাফিক পূর্ব উপ পুলিশ কমিশনার মোঃ সাহেদ আল মাসুদ বলেন, ট্রাফিক পুলিশ নিরাপদ ও যানজট মুক্ত সড়ক গঠনের লক্ষ্যে সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে ।

You must be logged in to post a comment.