ত্রিশালে আইসিটি শিক্ষক ফোরামের বর্ষপূর্তি ও মতবিনিময় সভা-২০২০
এনামুল হক:-অক্টোবর ময়মনসিংহের ত্রিশালে উপজেলা আইসিটি শিক্ষক ফোরামের বর্ষপূর্তি ও মতবিনিময় সভা উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মিজানুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, ত্রিশাল পৌর মেয়র এবিএম আনিছুজ্জামান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুর রহমান আনম প্রমুখ।

You must be logged in to post a comment.