Uncategorized

তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা ঢাকায় আলিমের ছাত্রদের নবীন বরণ-২০১৭ অনুষ্ঠিত

মো. হারুন-অর-রশিদ:তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা ঢাকায় আলিমের ছাত্রদের নবীন বরণ-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮টায় মাদরাসার হল রুমে এ নবীন বরণ অসুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাদরাসার প্রধান ফকীহ মাওলানা মিজানুর রহমানের সঞ্চালনায় এ বর্নাঢ্য নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড.মাওঃ মুহাঃ আবু ইউছুফ খান। এছাড়াও বক্তব্য রাখেন প্রধান মুহাদ্দিস শায়খুল হাদীস মাওঃ আ ন ম হেলাল উদ্দিন সিদ্দিকী, ফকিহ ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী, মুহাদ্দিস মাওঃ আব্দুল গফ্ফার আল মাক্কী,সিনিয়র প্রভাষক( রসায়ন) আব্দুল মান্নান ও  আব্দুস সামাদ প্রমুখ।
এ সময়ে নবীন ছাত্রদের কাছে অত্র মাদরাসা প্রতিষ্ঠার ইতিহাস এবং বিগত দিনের শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল সাফল্য তুলে ধরেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড.মাওঃ মুহাঃ আবু ইউছুফ খান।
তিনি দ্বীনি এলম অর্জনের পাশাপাশি জাগতিক ও আধুনিক জ্ঞান সমৃদ্ধ হয়ে নিজেকে যোগ্য নাগরিক হিসাবে তৌরী হওয়ার আহবান জানান।

বক্তব্য শেষে মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা।

But if you fail to arrive at the answer, don’t let frustration affect your performance on the next importance of essay writing question