তাইজুলের ঘূর্ণিতে জিম্বাবুয়ে অলআউট ২৮২ রানে
লাঞ্চের কিছু আগেই অল আউট হয়ে গেল জিম্বাবুয়ে। সকালে লেগ স্পিনার তাইজুলের অসাধারণ বোলিংয়ে তাদের প্রথম ইনিংস থেমে গেল ২৮২ রানে। ৫ উইকেটে ২৩৬ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিল জিম্বাবুয়ে। আজ সকালে বাকি ৫ উইকেটে মাত্র ৪৬ রান তুলতে পারে সফরকারীরা।
প্রথম দিন শেষে পিটার মুর ৩৭ ও চাকাবা ২০ রানে অপরাজিত ছিলেন।রবিবার দ্বিতীয় দিনের খেলা শুরুর মিনিট চল্লিশ পর দলকে ব্রেক থ্রু এনে দেন লেগ স্পিনার তাইজুল ইসলাম। তবে মুর তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরি। এর কিছু পর মাসাকাদজাকে ৪ রানে বিদায় করেন তাইজুল। মাভুতাকে ৩ রানে এলবি ফাঁদে ফেলেন আরেক লেগি নাজমুল হাসান অপু।
এরপর টানা দুই বলে দুই উইকেট নিয়ে জিম্বাবুয়েকে ২৮২ রানে থামিয়ে দেন তাইজুল। নিজের ৪০তম ওভারের দ্বিতীয় বলে জারভিসকে বিদায় করার পর তৃতীয় বলে আউট করে সাতারাকে।
গতকাল নিয়েছিলেন ২ উইকেট। আজ সকালে ৫ উইকেটের চারটিই দখল করেন তাইজুল। মোট ১০৮ রান দিয়ে ৬ উইকেট নেন তিনি।

You must be logged in to post a comment.