ঢাবি উপাচার্যের বাসভবনে কাদের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখরুজ্জামানের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা সরেজমিন পরিদর্শনে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সকাল ১০টার পর উপাচার্যের বাসভবনে যান কাদের। তিনি ক্ষতিগ্রস্থ বাসভবন ঘুরে দেখেন।
উপাচার্যের বাসভবনে হামলাকে পরিকল্পিত মন্তক্য করে ওবায়দুল কাদের বলেন, হামলার সঙ্গে যারা জড়িত তারা কোনো অবস্থাতেই ছাড় পাবে না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এই হামলা একাত্তরের বর্বরতাকেও হার মানায়। একাত্তরের ২৫ মার্চ কালো রাতেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম হামলা হয়েছিল। কিন্তু উপাচার্যের বাসভবন কখনও আক্রান্ত হয়নি। এমনকি স্বাধীনতার ৪৭ বছরেও এরকম ঘটনা ঘটেনি। বেডরুমসহ সবকিছু তছনছ করা হয়েছে। বাথরুমের কমোড, আসবাবপত্র ও ভিসির পরিবারের স্বর্ণালঙ্কার পর্যন্ত লুট করা হয়েছে।
সেতুমন্ত্রী বলেন, এটি যে পরিকল্পিত হামলা তা প্রমাণিত। কারণ ক্লোজড সার্কিট ক্যামেরা বিকল করে দেওয়া হয়েছে। এই নারকীয় বর্বরতার সঙ্গে জড়িতদের কাউকে কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা সত্যিকার কোটা সংস্কার আন্দোলন করতে চায় এই সমঝোতার পর তারা আন্দোলনে থাকবে না।
ঢাকাটাইমস

You must be logged in to post a comment.