ডেমায় যৌতুকের দাবিতে গৃহবধূ নির্যাতন : থানায় মামলা
ডেমরা নিউজ:ডেমরায় তৃতীয় দফায় যৌতুকের দাবিতে মোছা. সাথী আক্তার (২২) নামে এক গৃহবধূ তার স্বামী ও দুই ননদের নির্যাতনের শিকার হয়েছেন। এ ঘটনায় মেয়েটি বুধবার দিনগত রাতে ডেমরা থানায় ওই ৩ জনের বিরুদ্ধে মামলা করেন। আসামিরা হলেন- সাথী অক্তারের স্বামী ডেমরার বাহির টেংরা ওরিয়েন্টাল স্কুল সংলগ্ন এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে নেছার আহম্মেদ (৩১), তার ছোট বোন মোছা. আফরোজা আক্তার (২৯) ও মোছা. লুৎফন্নেছা (২৬)। তবে আসামিরা বর্তমানে পলাতক রয়েছেন বলে জানা গেছে।
ভুক্তভোগীর বরাত দিয়ে ডেমরা থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, পারিবারিকভাবে গত ২০১৬ সালে ১৩ অক্টোবর সাথীর সঙ্গে বিয়ে হয় নেছারের। এ সময় সাথীর পিত্রালয় থেকে নাছেরকে নগদ ২ লক্ষ টাকাসহ ওই সংসারে আরও ২ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার ও আসবাবপত্র দেওয়া হয়। এদিকে বেশ কিছুদিন ধরে সাথীর ২ ননদের কু-প্ররোচনায় নেছার তার স্ত্রীর কাছে আরও ৩ লক্ষ টাকা যৌতুকের দাবি জানাচ্ছিলেন। এ ঘটনায় স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই বাকবিতন্ডা লেগে থাকত এবং নেছার তার স্ত্রীকে বিভিন্ন ভাবে শারিরিক ও মানসিক নির্যাত করতেন।
ওসি সিদ্দিকুর রহমান আরও বলন, ওই দুই ননদের প্ররোচনায় গত ২২ নভেম্বর রাতে নেছার একই দাবিতে রাজী না হওয়ায় তার স্ত্রীকে এলোপাথারী মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করে বাড়ি থেকে বের করে দেন। এদিকে খবর পেয়ে সাথীর মা তার মেয়েকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিৎিসার জন্য নিয়ে যায়। দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

You must be logged in to post a comment.