ডেমরায় কার্তুজ ও ইয়াবা-ফেনসিডিলসহ গ্রেফতার-১
ডেমরা নিউজঃ ডেমরায় পুলিশের অভিযানে মো. অন্তর ওরফে কালু (১৬) নামে এক কিশোর মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে লাইসেন্স বিহীন ৯ রাউন্ড কার্তুজ, ১টি ষ্টিলের সুইচ গিয়ার চাকু,৭ পিস ইয়াবা বড়ি, ১০ বোতল ফেনসিডিল, নাইট রাইডার নামে একটি মোটর সাইকেল ও ১ টি মোবাইল সেট উদ্ধার করে পুলিশ। রোববার দুপুরে তাকে আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। শনিবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডেমরার সুলতানা কামাল সেতুর নিচ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মো. নয়ন ওরফে সৌরভ (২৬) নামে তার সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেফতার অন্তর নারায়ণগঞ্জ রূপগঞ্জের চনপাড়া ৩ নং ওয়ার্ডে বসবাসরত কুমিল্লার দাউদকান্দি থানার পিপিয়াকান্দি এলাকার মো. হযরত আলী বাবুর্চীর ছেলে। এ বিষয়ে শনিবার রাতেই পলাতক সৌরভ ও গ্রেফতার অন্তরের বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ইন্সপেক্টর (অপারেশন) সুব্রত কুমার পোদ্দার বলেন, পলাতক সৌরভের কাছ থেকে গ্রেফতার অন্তর ওরফে কালু দীর্ঘ দিন ধরে ইয়াবা ও ফেনসিডিলসহ বিভিন্ন মাদক সরবরাহ করে ডেমরা ও আশপাশের এলাকায় বিক্রি করতো।

You must be logged in to post a comment.