leadnewsডেমরাশিক্ষা

ডেমরা থানা শিক্ষা জোনে শীর্ষে সামসুল হক খান স্কুল এন্ড কলেজের ইংলিশ ভার্সন।

মোঃ হারুন অর রশিদ: ডেমরা থানা শিক্ষা জোনে (ডেমরা, যাত্রাবাড়ি,শ্যামপুর ও কদমতলী থানা) এ বছর পিইসি পরীক্ষায় শীর্ষে রয়েছে সামসুল হক খান স্কুল এন্ড কলেজের ইংলিশ ভার্সন। এ বছর এই স্কুল থেকে ৬৪জন শিক্ষার্থী পিইসি পরীক্ষায় অংশ গ্রহণ করে ৬৪জনই জিপিএ-৫ (A+) পেয়েছে ।
অনুসন্ধানে জানা যায়, ডেমরা থানা শিক্ষা জোনে ৯টি স্কুলের ইংলিশ ভার্সনের মোট ১৮৩জন শিক্ষার্থী পিইসি পরীক্ষায় অংশ গ্রহণ করে । ১৪৭জন জিপিএ-৫(A+) সহ সকলে উত্তীর্ণ হয়েছে ।

ফলাফল বিশ্লেষন করে দেখা যায় সামসুল হক খান স্কুল এন্ড কলেজের ইংলিশ ভার্সনের ৬৪জনের মধ্যে ৬৪জনই জিপিএ-(A+) পেয়ে উত্তীর্ণ হয়ে ডেমরা থানা শিক্ষা জোনে প্রথম হয়েছে । ২য় হয়েছে আলফ্রেট স্কুল । এ স্কুল হতে ৩৪জন পরীক্ষা দিয়ে ২৮জন জিপিএ-৫(A+)।

এ ছাড়া জুনিয়র এইড স্কুল থেকে ৩১জন পরীক্ষা দিয়ে ২৫জন জিপিএ-৫(A+),অক্সফোর্ড স্কুল থেকে ২০জন পরীক্ষা দিয়ে ১২জন জিপিএ-৫(A+),গ্রীন লীফ স্কুল ৪জন পরীক্ষা দিয়ে ১জন জিপিএ-৫(A+), নিউক্যাসেল ৮জন পরীক্ষা দিয়ে ৭জন জিপিএ-৫(A+) ও গ্রীন স্কলার স্কুল থেকে ১০জন পরীক্ষা দিয়ে ৩জন জিপিএ-৫(A+) পেয়ে উত্তীর্ণ হয়েছে ।

সামসুল হক খান স্কুল এন্ড কলেজের ইংলিশ ভার্সনের ইনচার্জ মোঃ নজরুল ইসলাম বলেন,উল্লিখিত স্কুলগুলোর অনেক পরে ২০১৫ সালে প্রথম আমরা ইংলিশ ভার্সনের শিক্ষা কার্যক্রম শুরু করি। আর এ বছর সকল স্কুলকে পিছনে ফেলে শীর্ষে উঠে এসেছে সামসুল হক খান স্কুল এন্ড কলেজের ইংলিশ ভার্সন ।

তিনি আরো বলেন,গতবছর প্রথমবার পিইসি পরীক্ষায় ৪১ জনের মধ্যে ৪১ জনই A+ এবং ২৮ টি ট্যালেন্টপুলসহ ২৯ টি বৃত্তি লাভ করায় সুধী মহলের প্রশংসা অর্জন করতে সক্ষম হয়। এ বছর এ ফলাফল অর্জন করায় ইংলিশ ভার্সন আনন্দের জোয়ারে ভাসছে।

সামসুল হক খান স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ড. মাহবুবুর রহমান মোল্লা বলেন,সংশ্লিষ্ট শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী ও অভিভাবক মন্ডলীর সম্মিলিত প্রচেষ্টায় এই ঈর্ষনীয় কৃতিত্ব সম্ভব হয়েছে। তিনি কৃতি শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন।