ডেমরা থানা মহিলা আওয়ামীলীগের কর্মীসভা
ডেমরা নিউজঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডেমরায় কর্মীসভা করেছে ডেমরা থানা মহিলা আওয়ামীলীগের কর্মীরা। সোমবার সন্ধ্যায় ডেমরার আমুলিয়া মেন্দিপুর এলাকায় এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক রোখসানা আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহানগর দক্ষিণ সভাপতি সাবেরা বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারন সম্পাদক নারগিস রহমান। এ সময়ে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি সাবিনা বেগম, সালমা জাহাঙ্গীর, রুবিনা পারভীন, জাহানারা বেগম, যুগ্ন- সাধারন সম্পাদক পারুল আক্তার, মাকসুদা বেগম, সাংগঠনিক সম্পাদক মাকসুদা শমশের, মাহবুবা খানম, জহুরা আলিম, শিক্ষা বিষয়ক সম্পাদক লীনা নিশা, শ্রম বিষয়ক সম্পাদক নাজমা সালাম প্রমূখ। বক্তারা বলেন আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে থাকে এবং দেশের উন্নয়ন সাধিত হয়। এ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে। সে লক্ষ্যে আমাদের একত্রিত হয়ে কাজ করতে হবে এবং প্রতিটি পাড়া- মহল্লায় মানুষের কাছে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরতে হবে। বক্তারা আরও বলেন নৌকা প্রতিকে ভোট দিয়ে আওয়ামীলীগ সরকারকে বারবার ÿমতায় এনে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলে মিলেমিশে কাজ করতে হবে। এ সময়ে ঢাকা মহানগন দÿিন সহ ডেমরা-যাত্রাবাড়ি ও সবুজবাগ থানা মহিলা আওয়ামীলীগের প্রায় পাঁচ শতাধিক কর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

You must be logged in to post a comment.