রাজনীতিস্বাস্থ্য

ডেমরা থানার সারুলিয়া ৬৮ মধ্য পাথর ঘাট শাখা জামায়াতের উদ্দ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত।

মোহাম্মদ মোশাররফ হোসেন, বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ডেমরা থানার ৬৮ নং ওয়ার্ড এর সারুলিয়া ৬৮ মধ্য পাথর ঘাট শাখার উদ্যোগে তাদের নর্বিাচনী অফিসে আজ দিনব্যাপি ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্ভোধন করেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য এবং ডেমরা জোনের সহকারী পরিচালক ৬৮ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আলী।
এ সময় তিনি বলেন- দেশের সাধারন মানুষ চিকিৎসা সেবা বঞ্চিত হয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কষ্ট করছে। আমরা স্বাস্থ্যসেবা মানুষের দোর গোড়ায় পৌঁছে দেয়ার চেষ্টা করছি, কিন্তু আমাদের সীমাবদ্ধতা রয়েছে। যদি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমরা সরকার গঠন করতে পারি তাহলে আমরা মানুষের স্বাস্থ্য সেবাসহ সকল সেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিব ইনশাআল্লাহ। এ সময় তিনি অরো বলেন, অত্র এলাকার বিভিন্ন সমস্যা যেমনঃ রাস্তাঘাট, খেলার মাঠ, হাসপাতাল, জলাবদ্ধতা, মাদকাসক্তি সহ বিভিন্ন সমস্যার সমাধান করা হবে। ফ্রি মেডিক্যাল ক্যাম্পে মেডিসিন, চর্ম, ও চক্ষু রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়। মহিলা, শিশু ও পুরুষ সব মিলিয়ে প্রায় সাত শতাধিক মানুষ এই চিকিৎসা সেবা গ্রহন করেন। বিশেসজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা ও বিনামুল্যে ঔষধ বিতরন করা হয়। ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্ভোধনী অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ৬৮ মধ্য পাথর ঘাট শাখার সভাপতি, মোহাম্মদ রহমাতুল্লাহ

আরো উপস্থিত ছিলেন, ৬৮ মধ্য সারুলিয়া বাজার শাখার সহসভাপতি ডাঃ মোহাম্মদ মোশাররফ হোসেন, ৬৮ মধ্য সারুলিয়া বাজার শাখার সেক্রেটারি- জনাব মোহাম্মদ গিয়াস উদ্দিন, ৬৮ পূর্ব সভাপতি আসলামুল হক, সারুলিয়া বাজার শাখার বাইতুল মাল সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন,সারুলিয়া বাজার শাখার যুব বিষয়ক সম্পাদক মোঃ নাসির উদ্দিন, রুহুল আমিন সরকারসহ আরো অনেকে।